0

Safe Broiler (Skinless Dressed) – নিরাপদ ব্রয়লার মুরগি (চামড়া ছাড়া, ড্রেসড) - 1 kg

'

৳ 489.000

In Stock

Quick Overview

Product Type: Meat Item

Type: Safe and Antibiotic free 

Weight: 1 kg

Country of Origin: Bangladesh

per kg (final cost based on weight)

Description

নিরাপদ ব্রয়লার মুরগি

পরিবেশ-বান্ধব পদ্ধতিতে কোনো ধরণের আন্টিবায়টিক ছাড়া পালন করা মুরগিগুলোই মূলত নিরাপদ ব্রয়লার।

বাজারের সাধারণ ব্রয়লার থেকে কেন এই নিরাপদ ব্রয়লার আলাদা ?

১) নিরাপদ ব্রয়লারের ফার্মে, ফিডে কিংবা পানিতে কোথাও কোন ধরণের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা  হয় না। 

২) নিরাপদ ব্রয়লারের ফিডটা নিজস্ব ফর্মুলেটেড ফিড হওয়ায় মাত্রাতিরিক্ত ক্রোমিয়ামের কোনই আশংকা নেই। ফিডে কোন প্রকার MBM কিংবা ট্যানারীর বর্জ্য মিক্স করা হয় না। এই ফিডের ৫০-৬০% হলো ভুট্টা এবং সেটিও ফার্মের তত্ত্বাবধানে উৎপাদিত হয়।

৩) নিরাপদ ব্রয়লারের ফ্লোর লিটারে না করে মামধুচা সিস্টেমে করা। তাই অ্যামোনিয়ার পরিমাণ কম থাকে এবং চেস্ট রিস্টার হয় না।

৪) প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ (যেমনঃ তুলসি, প্ল্যান্টেইন ঘাস, আদা, হলুদ, রসুন, লেবু, নিম্ন, বাসক, জিরা, লবঙ্গ, কালজিরা ইত্যাদি) খাওয়ানোর ফলে মাংস প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্টপূর্ণ। আমাদের নিরাপদ ব্রয়লারে অ্যান্টিবায়োটিক এমনকি অন্যান্য সিন্থেটিক মেডিসিনও ব্যবহার না করে ভেষজ উপাদান ব্যবহার করা হয়, যাতে করে মেডিসিনাল রেসিডিউ মানবশরীরে কোন ক্ষতির কারণ না হতে পারে।

৫) গ্রোথ হরমোন ব্যবহার না করার ফলে গ্রোথ একটু ধীরে হয়, পুষ্টির ঘনত্ব বাড়তে থাকে। তাই স্বাদ অনেক বেশী হয়ে থাকে। যার ফলে বাজারে যে মুরগীটা ২৭-৩০ দিনে পাচ্ছেন, সেখানে নিরাপদ ব্রয়লার পাচ্ছেন ৪৫-৫০ দিনের। এর ফলে মাংসের টেক্সচার, জ্যুসিনেস ইত্যাদি ভালো হয়ে থাকে।

৬) রোগ বালাই দমনের জন্য বায়োসিকিউরিটি কঠোরভাবে পালন করা হয়। এছাড়াও আইসোলেটেড লোকেশন এবং ফার্মে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থার করা হয়েছে যা আমাদের মুরগির গুণগত মান অক্ষুন্ন রাখতে সহায়ক ভূমিকা রাখে।

নিরাপদ ব্রয়লার

নিরাপদ ব্রয়লার মুরগি খাওয়ার উপকারিতা

১) মুরগির মাংসে উচ্চ মাত্রায় ট্রাইফটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে। যা মস্তিষ্কে সেরেটোনিনের মাত্রা বাড়িয়ে চাপমুক্ত থাকতে সাহায্য করে।

২) মুরগীর মাংসে রয়েছে Vitamin B যা আমাদের মেন্ট্রাল স্ট্রেস দূর করে,উদ্বিগ্ন হবার প্রবণতা কমায়, মেমরি লস সিন্ড্রোম দূরীকরণে ভূমিকা রাখে।

৩) মুরগীর কলিজায় প্রচুর পরিমাণে আয়রন এবং Vitamin-A,E,K থাকে যা রক্তশূন্যতারোধে কার্যকর ভূমিকা রাখে।

৪) এর মাংস উচ্চ প্রোটিন সমৃদ্ধ। যা পেশীকে শক্তিশালী করতে ভূমিকা রাখে।  

৫) মুরগির মাংসে retinol, lycopene, alpha and beta carotene ইত্যাদি থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

৬) মুরগির বুকের মাংসে এবং কলিজায় প্রচুর riboflavin থাকে যা আমাদের ত্বক এবং ঠোঁটের জন্য দারুন উপকারী।

৭) মুরগির মাংস ফসফরাস সমৃদ্ধ হওয়ায় দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া ফসফরাস কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে সাহায্য করে।

নিরাপদ ব্রয়লার মুরগির প্রাইজ

কিছু কমন প্রশ্ন ও উত্তর?

চিকেনটা কি হালালভাবে জবাই করা হয়?
উত্তরঃ জ্বি। ইনশাআল্লাহ।

চিকেন কাটার পর ওজন হয় নাকি কাটার আগে?
উত্তরঃ পরে।

ড্রেসড ওয়েট কী?
একটা মুরগি মাথা, মুরগি, কলিজা, নাড়িভুড়ি, পা, লেজ ইত্যাদি সবকিছু বাদ দেওয়ার পর শুধুমাত্র মাংস ও হাড়ের যে ওয়েট পাওয়া যায় তাকে ড্রেসড ওয়েট বলে। আমাদের মুরগি পাচ্ছেন ড্রেসড ওয়েট বেসিসে।

বাজারের ব্রয়লার থেকে নিরাপদ ব্রয়লারের দাম বেশি কেনো?
আমরা সাধারণত বাজার থেকে কেজি দরে দামাদামি করে মুরগি কিনি। কিন্তু কেনা শেষে ড্রেসিংয়ের পর উচ্ছিষ্ট অংশ (পা, নাড়িভুঁড়ি, পালক ও অন্যান্য অংশ) বাদ দিয়ে ১ কেজি মুরগি হয়ে যায় প্রায় ৬৫০ গ্রাম। সুতরাং আমরা ১ কেজি কিনলেও প্রকৃতপক্ষে ১ কেজি পাইনা। কিন্তু নিরাপদ ব্রয়লার ফ্রোজেন ড্রেসড চিকেন ১ কেজি মানে ১ কেজিই (পা, নাড়িভুঁড়ি, পালক, চামড়া, ঘিলা কলিজা ও অন্যান্য অংশ ছাড়া)।

এছাড়া, প্রচলিত ফার্মের ব্রয়লার সাধারণত ২৮–৩০ দিনের মধ্যেই বাজারজাত হয়। কিন্তু নিরাপদ ব্রয়লার বাজারজাত হতে গড়ে ৪৫–৫৫ দিন সময় লাগে। দীর্ঘ সময় ধরে লালন-পালন, উন্নত খাদ্য ও যত্নের কারণে উৎপাদন খরচও তুলনামূলকভাবে বেশি হয়।

ফলস্বরূপ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ব্রয়লার আপনাকে কিছুটা বেশি দামে কিনতে হলেও, এটি গুণগত মান ও ভরসার দিক থেকে অনেক বেশি মূল্যবান।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Safe Broiler (Skinless Dressed) – নিরাপদ ব্রয়লার মুরগি (চামড়া ছাড়া, ড্রেসড)”

Your email address will not be published. Required fields are marked *

My Cart (0 items)

No products in the cart.