Description
বৃহত্তর যশোর অঞ্চলে খেজুর গাছ থেকে রস সংগ্রহের ক্ষেত্রে গাছিরা ৪-৫ দিন পরপর গাছে চেঁচে রস সংগ্রহ করেন। একে আঞ্চলিক ভাষায় “জিরান দেওয়া” বলা হয়। রস সংগ্রহে জিরান বা বিরতি দেওয়ার ফলে গাছ সুস্থ থাকে এবং রসের গুণমান ভালো হয়ে থাকে।
✨এই জিরান রস থেকেই প্রস্তুত হয় বাংলাদেশের অন্যতম সেরা গুণমানের খেজুর গুড়! ✨
প্রায় ৬-৮ লিটার রস জ্বাল করে তৈরি হয় ১ কেজি খেজুর গুড়। রস জ্বালানোর শেষ ধাপে এসে তরল বা ঝোলা গুড়কে বিশেষ পদ্ধতিতে ঘষে ঘষে ‘বীজ মারা’ বা ‘বীজ দেওয়া’ এর মাধ্যমে দানাদার বা পাটালি আঁকার আনা হয়।সুন্নাহঘর বিগত ৬ বছর যাবত গ্রাহকদের খাঁটি ও নিরাপদ খেজুরের গুড় সরবরাহ করে আস্থা অর্জন করেছে। দক্ষ এবং বিশ্বস্ত গাছির মাধ্যমে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি গুড় সরবরাহ করে আসছে। রস সংগ্রহ থেকে গুড় তৈরির প্রত্যেকটা ধাপে মনিটরিং করা হয় এবং গুড়ের মান নিয়ন্ত্রণে সর্বোচ্চ ফোকাস দেওয়া হয়।
খেজুরের গুড়ের কিছু উপকারিতাঃ
✅ খেজুরের গুড় ঠান্ডাজনিত সমস্যা রোধ করতে সাহায্য করে।
✅ খেজুরের গুড় হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে।
✅ খেজুরের গুড়ে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে।
✅খেজুরের গুড় প্রাকৃতিক খনিজ এবং অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ, যা শরীরের
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
✅ খেজুরের গুড়ে থাকা প্রাকৃতিক শর্করা তাৎক্ষণিক এনার্জি সরবরাহ করে
খেজুর গুড় দিয়ে যা যা তৈরি করতে পারবেনঃ
পিঠা-পুলিঃ পোয়া পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, দুধ চিতই, রেগুলার পুলি , নারিকেল পুলি, দুধ পুলি ইত্যাদি হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠা-পুলি তৈরিতে খেজুর গুড়ের জুড়ি নেই।
মিষ্টান্নঃ পায়েস, ফিরনি, ক্ষীর কিংবা সেমাই—ঘরোয়া আয়োজনে মিষ্টান্ন তৈরিতে আসল স্বাদ কেবল খেজুর গুড় ব্যবহারেই আসে!
মিষ্টি জাতীয় খাবারঃ বিভিন্ন উপাদানে তৈরি নাড়ু, লাড্ডু, সন্দেশ ইত্যাদি মজাদার খাবার তৈরিতে খেজুর গুড় ব্যবহারের ঐতিহ্য টা বেশ পুরনো। এছাড়াও চিনির বিকল্প হিসেবে চায়ের সাথে, দুধ ভাতের সাথে, রুটি-পরোটার সাথে খাঁটি খেজুর গুড় উপভোগ করতে পারবেন।
মাটির হাড়ির দানাদার গুড়ের বিশেষত্বঃ
সিজন শেষে দীর্ঘদিন খেজুর গুড় খাওয়ার জন্য মাটির হাড়িতে সংরক্ষণ করার পদ্ধতিটা বেশ প্রাচীন এবং কার্যকরী। যখন ফ্রিজ ছিলো না তখন গুড় তৈরি করে মাটির হাড়িতে রেখে ঠান্ডা ও শুষ্ক স্থানে রেখে দেওয়া হতো। এতে গুড়ের স্বাদ ও মান দীর্ঘদিন ভালো থাকে।
যেভাবে খেজুর গুড় সংরক্ষণ করবেনঃ
– মাটির পাত্র ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন ভালো থাকে। তবে সতর্কতার জন্যে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
– ফ্রিজের বাইরে রাখতে চাইলে গুড় অবশ্যই শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন।
– রোদ এবং আদ্র স্থান থেকে দূরে রাখুন।




Reviews
There are no reviews yet.