0

বৃহত্তর যশোরের দানাদার গুড় - 1 KG

'

৳ 580.000

In Stock

Quick Overview

বৃহত্তর যশোর অঞ্চলে খেজুরের জিরান রস থেকে প্রস্তুতকৃত অথেনটিক দানাদার/ মরচা/ নলেন গুড়।

Description

বৃহত্তর যশোর অঞ্চলে খেজুর গাছ থেকে রস সংগ্রহের ক্ষেত্রে গাছিরা ৪-৫ দিন পরপর গাছে চেঁচে রস সংগ্রহ করেন। একে আঞ্চলিক ভাষায় “জিরান দেওয়া” বলা হয়। রস সংগ্রহে জিরান বা বিরতি দেওয়ার ফলে গাছ সুস্থ থাকে এবং রসের গুণমান ভালো হয়ে থাকে।

✨এই জিরান রস থেকেই প্রস্তুত হয় বাংলাদেশের অন্যতম সেরা গুণমানের খেজুর গুড়! ✨

প্রায় ৬-৮ লিটার রস জ্বাল করে তৈরি হয় ১ কেজি খেজুর গুড়। রস জ্বালানোর শেষ ধাপে এসে তরল বা ঝোলা গুড়কে বিশেষ পদ্ধতিতে ঘষে ঘষে ‘বীজ মারা’ বা ‘বীজ দেওয়া’ এর মাধ্যমে দানাদার বা পাটালি আঁকার আনা হয়।সুন্নাহঘর বিগত ৬ বছর যাবত গ্রাহকদের খাঁটি ও নিরাপদ খেজুরের গুড় সরবরাহ করে আস্থা অর্জন করেছে। দক্ষ এবং বিশ্বস্ত গাছির মাধ্যমে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি গুড় সরবরাহ করে আসছে। রস সংগ্রহ থেকে গুড় তৈরির প্রত্যেকটা ধাপে মনিটরিং করা হয় এবং গুড়ের মান নিয়ন্ত্রণে সর্বোচ্চ ফোকাস দেওয়া হয়।

খেজুরের গুড়ের কিছু উপকারিতাঃ

✅ খেজুরের গুড় ঠান্ডাজনিত সমস্যা রোধ করতে সাহায্য করে।
✅ খেজুরের গুড় হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে।
✅ খেজুরের গুড়ে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে।
✅খেজুরের গুড় প্রাকৃতিক খনিজ এবং অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ, যা শরীরের
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
✅ খেজুরের গুড়ে থাকা প্রাকৃতিক শর্করা তাৎক্ষণিক এনার্জি সরবরাহ করে

খেজুর গুড় দিয়ে যা যা তৈরি করতে পারবেনঃ

পিঠা-পুলিঃ পোয়া পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, দুধ চিতই, রেগুলার পুলি , নারিকেল পুলি, দুধ পুলি ইত্যাদি হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠা-পুলি তৈরিতে খেজুর গুড়ের জুড়ি নেই।

মিষ্টান্নঃ পায়েস, ফিরনি, ক্ষীর কিংবা সেমাই—ঘরোয়া আয়োজনে মিষ্টান্ন তৈরিতে আসল স্বাদ কেবল খেজুর গুড় ব্যবহারেই আসে!

মিষ্টি জাতীয় খাবারঃ বিভিন্ন উপাদানে তৈরি নাড়ু, লাড্ডু, সন্দেশ ইত্যাদি মজাদার খাবার তৈরিতে খেজুর গুড় ব্যবহারের ঐতিহ্য টা বেশ পুরনো। এছাড়াও চিনির বিকল্প হিসেবে চায়ের সাথে, দুধ ভাতের সাথে, রুটি-পরোটার সাথে খাঁটি খেজুর গুড় উপভোগ করতে পারবেন।

যেভাবে খেজুর গুড় সংরক্ষণ করবেনঃ

– খেজুর গুড় হাতে পাওয়ার সাথে সাথেই ফ্রিজে সংরক্ষণ করুন।
– পাত্র থেকে গুড় ব্যবহারের পর তাৎক্ষণিকভাবে ক্যাপ লাগিয়ে ভালোমতো বন্ধ করুন।
– রোদ এবং আদ্র স্থান থেকে দূরে রাখুন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বৃহত্তর যশোরের দানাদার গুড়”

Your email address will not be published. Required fields are marked *

My Cart (0 items)

No products in the cart.