Description
আমরা বিগত ৮ বছর যাবত সিলেট সিটিতে বিশ্বস্ততা বজায় রেখে গরুর খাঁটি দুধ সরবরাহ করে আসছি। দুধ দহনের পর কোনো প্রকার প্রসেসিং ছাড়াই প্যাকেটজাত করে পৌঁছে দেওয়া হয় গ্রাহকদের দোরগোড়ায়।
গরুর দুধ (Cow’s Milk) কেন খাবেন?
- নিয়মিত এক গ্লাস দুধ প্রোটিনের চাহিদা পূরণ করে এবং ক্যালসিয়ামের অভাব দূর করে।
- দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে।
- হাড় ও দাঁত মজবুত রাখে।
- মস্তিষ্কের ও হৃদপিন্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
- যেকোন ক্ষত দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে।
সুন্নাহঘর থেকে গরুর দুধ কেন নিবেন?
- দুধে কোন পানি বা ক্যামিকেল মেশানো হয় না।
- নিয়মিত কাস্টমারদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি।
- উন্নত কাস্টমার সেবা সুবিধা (সপ্তাহে ৭ দিন)
যেভাবে অর্ডার করবেন-
- কল কিংবা হোয়াটসএপ করুন- 01723222999
- ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করুন।
- অথবা ফেসবুকে ম্যাসেজ দিন। (www.facebook.com/sunnaghor)

দুধ ভালো রাখার উপায়ঃ
✅ যেহেতু আমরা অপরিশোধিত দুধ সরবরাহ করি তাই ডেলিভারির পর পরই তা ডিপ ফ্রীজে রাখুন।
✅ দুধ জ্বাল দিতে শুকনো ও পরিষ্কার পাত্র ব্যবহার করুন।
✅ স্বল্প তাপমাত্রায় দুধ জ্বাল দিন।
✅ দুধের পচন রোধে, অপরিশোধিত দুধ ২ ঘন্টার বেশি খোলা রাখবেন না।
দুধ খাওয়ার সঠিক সময়:
✅ সকালের নাস্তায় বেশি প্রোটিন পেতে চাইলে সকালে দুধ পান করতে পারেন। ক্যালসিয়াম, প্রোটিনের বাইরেও দুধে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ভিটামিন। নিয়মিত দুধ পান করলে এসব পুষ্টিও পাবেন।
✅ সকালে ব্যায়াম করতে চাইলে, সকালে দুধ পান করুন। এতে প্রোটিন ও ক্যালসিয়াম পাবেন। আপনার হাড় ও পেশির বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ও প্রোটিন জরুরি।
✅ ঘুমের সমস্যা হলে এবং ভালোভাবে ঘুমাতে চাইলে, রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করুন। এটি ঘুমাতে সাহায্য করবে।
✅ সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত লাগলে রাতে দুধ পান করুন। দুধের মধ্যে রয়েছে অ্যামাইনো এসিড। এটি মস্তিষ্কের সেরোটোনিনের হরমোর নিঃসরণে সাহায্য করে। শরীর শিথিল রাখে। ঠান্ডা দুধের চেয়ে গরম দুধ পান করাই ভালো। গরম দুধ হজমে সাহায্য করে।
১। আপনাদের ফার্মের দুধ যে খাঁটি তার নিশ্চয়তা কি?
ল্যাক্টোমিটার নামক একটি যন্ত্র আছে যা দিয়ে দুধ খাঁটি কি না পরীক্ষা করা যায়। এটা দিয়ে টেস্ট করলে দুধে পানি মেশানো হয় কিনা তা সহজেই বের করে ফেলতে পারবেন। আমরা আমাদের পক্ষ থেকে ১০০% নিশ্চয়তা দিচ্ছি এক ফোঁটা পানিও আমরা মেশাই না এবং এই টেস্টের মাধ্যমে আপনিও নিশ্চিত হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ।








Syed Mohammad Ali Kabir –
Good
ripon –
জাযাকাল্লাহ খাইরান