0

মেহেদি পাতার গুড়া ২৫০ গ্রাম / Henna leaf powder 250 Gram - 250g

'

৳ 330.000

In Stock

Quick Overview

মেহেদি গাছের পাতা রোদে শুকিয়ে মেশিনের সাহায্যে গুড়ো করে প্রস্তুত হয় সুন্নাহঘর ‘মেহেদি পাতার গুড়া’।

Description

চুল ও দাড়িতে মেহেদি দেওয়ার উপকারিতা:

১. প্রাকৃতিক কন্ডিশনার:
মেহেদি গুঁড়া চুল ও দাড়িকে নরম ও ঝরঝরে করে। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, ফলে রুক্ষতা দূর হয় এবং সহজে ব্যবস্থাপনাযোগ্য হয়ে ওঠে।

২. খুশকি ও চুলকানি কমায়:
মেহেদির অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান স্ক্যাল্প বা দাড়ির ত্বকে খুশকি ও চুলকানির সমস্যা কমাতে সহায়ক।

৩. অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখে:
যাদের স্ক্যাল্প বা দাড়ির ত্বকে তেলতেলে ভাব বেশি, তাদের জন্য মেহেদি দারুণ। এটি প্রাকৃতিকভাবে অতিরিক্ত তেল শোষণ করে।

৪. প্রাকৃতিক রং ও চকমক:
রাসুলুল্লাহ (সাঃ) নিজে চুল ও দাড়িতে মেহেদি ব্যবহার করতেন এবং অন্যদেরও সাদা-চুল দাড়িতে মেহেদি দেওয়ার উপদেশ দিতেন। মেহেদি সাদা চুল-দাড়িতে ন্যাচারাল লাল কালার আনে এবং কালো চুল-দাড়িতে ব্যবহারে হালকা বাদামি আভা এনে সৌন্দর্য বৃদ্ধি করে।

৫. চুল পড়া রোধে সাহায্য করে:
নিয়মিত মেহেদি ব্যবহারে চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমাতে সাহায্য করে। মেহেদিতে থাকা Lawsone নামক উপাদান চুলের গোড়ার আশপাশে জমে থাকা তেল ও মৃত কোষ পরিষ্কার করে এবং গোড়ার রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে চুলের গোড়া পুষ্টি পায়।

৬. দাড়ির রুক্ষতা কমায়:
যাদের দাড়ি রুক্ষ ও এলোমেলো থাকে, তারা নিয়মিত মেহেদি ব্যবহার করলে দাড়ি নরম, পরিপাটি ও পরিচ্ছন হবে।

ব্যবহারবিধি:

মেহেদি পাতা গুঁড়া পরিমাণমতো পানি দিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

তারপর স্ক্যাল্প/দাড়িতে লাগিয়ে ১–২ ঘণ্টা রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ১ বার করে নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাবেন ইনশাআল্লাহ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মেহেদি পাতার গুড়া ২৫০ গ্রাম / Henna leaf powder 250 Gram”

Your email address will not be published. Required fields are marked *

My Cart (0 items)

No products in the cart.